জেলেরা পলাতক

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় ট্রলিং বোট জব্দ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় ট্রলিং বোট জব্দ
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় ট্রলিং বোট জব্দ। ছবি: সংগৃহীত

ভোলা জেলার চরফ্যাশনে ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার রাতে বোট জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও ৮ টি ট্রলিং জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দকৃত বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কতিপয় অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে তা দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। অভিযান পরিচালনাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন