কাদায় আটকে পড়ে পিকআপ ট্রাক//

ভক্তকে জ্যাকেট উপহার মার্টিনেজের

ভক্তকে জ্যাকেট উপহার মার্টিনেজের

কাদায় আটকে বিপাকে পড়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে এমিলিয়ানো মার্টিনেজ নিজেই আটকে পড়েছিলেন। পরে আর্জেন্টিনা জাতীয় দলের এই গোলরক্ষককে উদ্ধারে এগিয়ে আসে ভক্তরা। নিজ শহর মার দেল প্লাতার সিয়েরা দে লস পাদ্রেস এলাকায় ছুটি কাটাচ্ছিলেন কাতার বিশ্বকাপে দেশকে গৌরব এনে দেওয়া এই তারকা গোলরক্ষক। সেখানে এক বন্ধুর গাড়ি উদ্ধার করতে গিয়ে তার নিজের পিকআপ ট্রাকটিও কাদায় আটকে যায়।

বিজ্ঞাপন

সৌভাগ্যবশত, সে সময় মার্টিনেজের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মোটরসাইকেলে ঘুরছিলেন স্থানীয় ভক্ত লিওনার্দো আলবারাসিন ও তার ছেলে। প্রথমে বিশ্বাস না হলেও কাছে গিয়ে তারা বুঝতে পারেন এটি খোদ ‘দিবু’। মুহূর্তেই উদ্ধারে এগিয়ে আসেন আলবারাসিন। তিনি কাদায় নেমে ছুরি দিয়ে দড়ির গিঁট কেটে ট্রাকটি সচল করতে সাহায্য করেন।

বিপদ থেকে মুক্ত হওয়ার পর মার্টিনেজ ভক্তদের সঙ্গে অত্যন্ত আন্তরিক সময় কাটান। বিশ্বজয়ী এই তারকা কোনো অহংকার না দেখিয়ে সাধারণ মানুষের মতো মিশে যান এবং তাদের ধন্যবাদ জানান। শুধু তা-ই নয়, মার্টিনেজ তাদের অটোগ্রাফ দেন এবং নিজের গায়ে থাকা জাতীয় দলের অফিসিয়াল জ্যাকেটটি উপহার হিসেবে তুলে দেন। এই অপ্রত্যাশিত ঘটনা ও দিবুর এমন বিনয়ী আচরণ আলবারাসিন পরিবারের জন্য এক জাদুকরী ও অবিস্মরণীয় স্মৃতির জন্ম দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন