ফুটবলের দায়িত্ব নিচ্ছেন মিকেল না কোলম্যান?

স্পোর্টস রিপোর্টার

ফুটবলের দায়িত্ব নিচ্ছেন মিকেল না কোলম্যান?

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হচ্ছেন কেÑব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল নাকি ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান? এ নিয়ে দেশের ফুটবলাঙ্গনে অনেক আলোচনা। জানা যায়, বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মিকেল। হামজা-শমিতদের দায়িত্ব নিতে ৩০ হাজার ডলার বেতন চেয়েছেন এই ব্রাজিলিয়ান কোচ। তবে বাফুফের সঙ্গে দরকষাকষিতেও রাজি আছেন নেইমারদের এই কোচ। অন্যদিকে, ২৬ হাজার ডলার পারিশ্রমিক চেয়েছেন কোলম্যান। শেষ পর্যন্ত তাকেই নিয়োগ দিতে পারে বাফুফে, এমন জোরালো দাবি ফুটবল অনুরাগীদের।

গত এপ্রিলে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার বিদায়ের পর শূন্য হওয়া পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। বাংলাদেশ দলের প্রধান কোচ হওয়ার জন্য দেশি-বিদেশি মিলে রেকর্ড প্রায় ৩০০ জন কোচ আবেদন করেন। সেখান থেকে দফায় দফায় যাচাই-বাছাই শেষে ১০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে ফুটবল ফেডারেশন। বাফুফে সূত্রে জানা যায়, এর মধ্যে এ পর্যন্ত পাঁচ থেকে ছয়জন কোচের সাক্ষাৎকার নিয়েছে বাফুফে। অন্যদের সাক্ষাৎকার নিতে আরো কয়েকদিন সময় লাগবে। শুধু পারিশ্রমিকের বিষয়টিই নয়, প্রো-লাইসেন্সসহ নানা দিক বিবেচনা করেই কোচ নিয়োগ দেবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। গতকাল মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, আগামী ১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চান তারা।

বিজ্ঞাপন

নতুন কোচ নিয়োগের প্রক্রিয়াটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাবিথ আউয়ালন জানান, ‘জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে। পাঁচজন কোচের সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে। আশা করছি, ১০ মে’র মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব এবং ১৫ মে’র মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।’ হাই-প্রোফাইল কোচ নিয়োগের ক্ষেত্রে বাফুফের সামনে বড় বাধা আর্থিক সীমাবদ্ধতা। তবে তাবিথ আউয়াল বলেন, ‘বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়। যোগ্য কোচের জন্য যদি বাজেটের বাইরে যেতে হয়, তবে আমরা স্পন্সর, সরকার এমনকি সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করব। যেভাবেই হোক, আমরা আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...