স্পিকারের মানবিক আচরণের প্রশংসা করলেন মির্জা আব্বাস

স্পিকারের মানবিক আচরণের প্রশংসা করলেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাস পর বিদেশ থেকে চিকিৎসা শেষে সংসদে ফিরে আবেগঘন বক্তব্য দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তব্যের শুরুতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন স্পিকারের দেখতে যাওয়ার বিষয়টি স্মরণ করে মির্জা আব্বাস বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি নিজে সিঙ্গাপুর গিয়ে আমাকে দেখে এসেছেন। যদিও আমি তখন অচেতনে থাকায় আপনাকে সরাসরি দেখতে পাইনি, তবে পরে বিষয়টি জানতে পেরেছি।’

বিজ্ঞাপন

স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘একজন সংসদ সদস্যের প্রতি স্পিকারের এই মানবিক ও আন্তরিক আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি শুধু একজন অসুস্থ মানুষের প্রতি সহমর্মিতা নয়, এটি আমাদের সংসদীয় গণতন্ত্রের মানবিক সৌন্দর্যের একটি উজ্জ্বল উদাহরণ।’

সহকর্মী ও স্পিকারের ভালোবাসার কথা স্মরণ করে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও আন্তরিকতা আমি কোনো দিন ভুলব না। মহান জাতীয় সংসদের স্পিকার হিসেবে আপনার দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি একজন মানুষ হিসেবে আপনি যে মমত্ববোধ দেখিয়েছেন, তার জন্য আমি আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন