এশিয়ান গেমস নারী ফুটবল

বাংলাদেশের গ্রুপে দুই কোরিয়া

বাংলাদেশের গ্রুপে দুই কোরিয়া

এশিয়ান গেমস নারী ফুটবলে বাংলাদেশের গ্রুপে পড়েছে শক্তিশালী উত্তর ও দক্ষিণ কোরিয়া। গত বৃহস্পতিবার জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতার ড্রয়ে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের অপর প্রতিপক্ষ মিয়ানমার। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানে শুরু হবে এশিয়ান গেমসের আসর। এই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২২ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে একটি ড্র ও দুটিতে হেরে বিদায় নেয় তারা। এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কেননা এশিয়ান নারী ফুটবলে পরাশক্তি দল দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। তাদের বিপক্ষে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে আফঈদা-মারিয়াদের। এশিয়ান গেমস নারী ফুটবলে এবার অংশ নেবে ১২টি দল। তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে তারা। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। আর ‘সি’ গ্রুপে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন