খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদের গাড়ি থামাচ্ছে, আমাদের সঙ্গে কুশল বিনিময় করছে এবং নিজেদের সমস্যার কথা বলছে। মানুষের ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেই। মানুষ কাজ পাচ্ছে না। এই সরকারের ওপর মানুষ বিরক্ত। এই সরকার দেশ পরিচালনায় বিগত ছয় মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যা প্রতিশ্রুতি দিয়েছে, কিছুই পূরণ করতে পারেনি।’

বিজ্ঞাপন

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কুমিল্লায় পৌঁছানোর পর এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই লংমার্চ ছয়টা দাবিতে। আজকে লংমার্চে আমরা এসেছি। হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব। আপনারা সেখানে যাবেন। যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা ঢাকায় এসেছি, ঠিক একইভাবে ঢাকায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন