আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ ফুটবল লিগ

মোহামেডানে হোঁচট, জয় পেল রহমতগঞ্জের

স্পোর্টস রিপোর্টার

মোহামেডানে হোঁচট, জয় পেল রহমতগঞ্জের

বাংলাদেশ ফুটবল লিগে আজ হোঁচট খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। তাদের ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। পয়েন্ট ভাগাভাগি করায় ১১ ম্যাচে মোহামেডানের অর্জন ১১ পয়েন্ট। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে তারা। আর ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে পুলিশ দল।

বিজ্ঞাপন

অপর ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্সের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে পুরান ঢাকার ক্লাবটি। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে ফকিরেরপুল।

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবলের আভাস দিয়েছিল বাংলাদেশ পুলিশ। একই গল্প মোহামেডানেরও। তবে শেষ পর্যন্ত দুদলের কেউই জিততে পারল না। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে দেন পাওলো সান্তোস। ৪২ মিনিটে মুজাফফর মুজাফফরভের গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে মোহামেডান। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি।

এর আগে চলতি মৌসুমে দুদলের প্রথম সাক্ষাতেও কেউই জিততে পারেনি। ওই ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছিল। গত সেপ্টেম্বরে ফেডারেশন কাপে পুলিশকে ৩-২ গোলে হারিয়েছিল মোহামেডান।

অন্যদিকে, মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জের হয়ে ৩৯ মিনিটে সলোমন কিং, ৭২ মিনিটে রফিকুল ও ৮৪ মিনিটে বোয়েটাং গোল করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...