ইউরোর ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল ইংল্যান্ডের সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না থ্রি লায়ন্সরা। হ্যারি কেইনের পেনাল্টি মিসের পর ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে স্পেনের কাছে ৩-২ গোলে হেরেছে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এই জয়ে স্পেনের টানা অপরাজিত থাকার রেকর্ড দাঁড়াল ৩৯ ম্যাচে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় মিনিটে মার্ক গুয়েহির ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নেন লামিন ইয়ামাল। এরপর দূরের পোস্ট দিয়ে শট নিয়ে জেমস ট্রাফোর্ডকে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড।
তবে দ্রুতই ম্যাচে ফেরে ইংল্যান্ড। স্পেনের নিকো উইলিয়ামস পিছলে পড়ার পর পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা। জুড বেলিংহামের পাস পেয়ে ৩৬তম মিনিটে ২০ গজ দূর থেকে নিচু শটে সমতা ফেরান অ্যান্থনি গর্ডন।
এরপর ইংল্যান্ড আরও একবার গোলের কাছাকাছি যায়। ও’রেইলির ক্রসে কেইনের হেড মার্ক কুকুরেলার পায়ে লেগে জালে জড়ালেও পরের মুহূর্তে স্পেনের এই ডিফেন্ডারের শট ক্রসবারে আঘাত করে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে বেলিংহামকে রদ্রির চ্যালেঞ্জে ফেলে দেওয়ার ঘটনায় ভিএআর দেখে ইংল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি ডেভিড মাসা। ৫৪তম মিনিটে স্পটকিক নিতে যান কেইন। কিন্তু শট নেওয়ার সময় পা পিছলে যাওয়ায় বল তার দাঁড়ানো পায়ে লেগে ক্রসবারে গিয়ে আঘাত করে।
এই ব্যর্থতার পর ম্যাচের মোড় ঘুরে যায়। বদলি হিসেবে নামা অ্যালেক্স বায়েনা ২০ গজ দূর থেকে শটে স্পেনকে সমতায় ফেরান। এরপর ৭৪তম মিনিটে বায়েনার পাস থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল করা সেই ওয়ারজাবালই আবার ওয়েম্বলিতে স্বাগতিকদের হার নিশ্চিত করেন।
শেষ দিকে বুকায়ো সাকার একটি শক্তিশালী শট লক্ষ্যভ্রষ্ট হলে সমতা ফেরানোর সুযোগও নষ্ট হয় ইংল্যান্ডের। ফলে ওয়েম্বলিতে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-b6bb91-720x405.webp)