
জাতীয় অ্যাথলেটিকস
দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন
বাংলাদেশের দ্রুততম মানবের খেতাবটি অনেক দিন ধরেই নিজের সম্পত্তি বানিয়ে রেখেছেন ইমরানুর রহমান। এবারও নিজের সেই খেতাবটি ধরে রাখার লক্ষ্যে ট্র্যাকে নেমেছিলেন; কিন্তু কেউ তার দখল থেকে ছিনিয়ে নিতে পারেনি খেতাবটি। বরাবরের মতো আজও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন দেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা।



