
মানি লন্ডারিং: উত্তরা ফাইন্যান্সের এমডিসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম শামসুল আরেফীনসহ প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত আট জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

