
স্বপ্নের বুননে সেজেছে এসএমই মেলা
রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। শতভাগ দেশীয় পণ্য নিয়ে সাত দিনের এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। কেউ তৈরি করে এনেছেন রাঙামাটির ঐতিহ্যবাহী গহনা, কেউ দেশীয় কাঁচামালে বানাচ্ছেন স্বাস্থ্য ও রূপচর্চার উপকরণ, কেউ পাটের সোনালি
