
রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
সিরিজ আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। লক্ষ্য ছিল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া। মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই সম্ভাবনাও জাগিয়েছিলেন শরিফুল ইসলাম। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করে ম্যাচে ফিরিয়ে আনেন বাংলাদেশকে।























