
গঙ্গাচুক্তি না হলে ভারতও পড়বে বিপুল ক্ষতির মুখে
আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু মাত্র দুই সপ্তাহের মতো সময় হাতে থাকলেও নতুন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারেনি দেশ দুটি। বাংলাদেশ এ ব্যাপারে বারবার তাদের আগ্রহের কথা জানিয়েছে।
