মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে লকডাউন কর্মসূচি সফল করতে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ভোরে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
শনিবার গভীর রাত থেকেই টেকেরহাট বন্দরের মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন এবং বড় বড় গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের এ অংশে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টেকেরহাট বন্দরে সড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রীকে দীর্ঘ সময় ধরে সড়কে অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের যানবাহন ও মালামালের ক্ষয়ক্ষতি না করার আহ্বান জানানো হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেকেরহাট বন্দরে অবস্থান ও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

