
এমপির গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে মামলা
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তার স্ত্রী পারভীন চৌধুরী বাদী হয়ে নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎভাইসহ আটজনের বিরুদ্ধে দিরাই আদালতে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন নাছির উদ্দিন






















