
ফারাক্কা দিল্লির কূটনৈতিক অস্ত্র নাকি ঢাকার সার্বভৌমত্বের লড়াই
চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। শেখ হাসিনার পতনের পর ঢাকার ক্ষমতার সমীকরণ বদলেছে; আঞ্চলিক শক্তির ভারসাম্যও নতুনভাবে সাজছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিন ধরেই পানি, বাণিজ্য, ট্রানজিট ও নিরাপত্তার মতো বহুমাত্রিক কাঠামোর ওপর দাঁড়িয়ে।























