আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

আমার দেশ অনলাইন

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ফয়সাল মাহমুদের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে।

অন্তর্বর্তী সরকার সেসময় দিল্লির পাশাপাশি আরও দূতাবাসের বিভিন্ন পদে রদবদল আনে।

এখন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন