
নিরীক্ষায় যুক্ত হচ্ছে দুই আন্তর্জাতিক মান
দেশের নিরীক্ষা ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থায় নতুন দুটি আন্তর্জাতিক মান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। এর একটি হলো ছোট ও তুলনামূলক কম জটিল প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী নিরীক্ষার জন্য আইএসএ ফর লেস কমপ্লেক্স এনটিটি (আইএসএ ফর এলসিই)।
