
বিজিবির কাছে সশস্ত্র জেএসএসের দুই সদস্যের আত্মসমর্পণ
খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ জনসংহতি সমিতি (জেএসএস) (মূল) দলের দুই সশস্ত্র সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তারা স্বেচ্ছায় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।




