
সাংস্কৃতিক আগ্রাসন ও অবরুদ্ধ স্বকীয়তা
সংস্কৃতি কেবল একগুচ্ছ আচার-অনুষ্ঠান বা উৎসবের সমষ্টি নয়, বরং এটি একটি জাতির হৃৎস্পন্দন, তার আত্মপরিচয়ের দর্পণ এবং বেঁচে থাকার নির্যাস। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের ভাষায়, ‘Culture is what we are.’ অর্থাৎ আমরা যা, আমাদের বিশ্বাস ও যাপিত জীবনের যে প্রতিফলন, তাই সংস্কৃতি।




