
ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালট রিকাউন্টের দাবি মামুনুল হকের
ভোট গণনার সময় এজেন্ট পরিবর্তন, ফলাফলে ওভাররাইটিং এবং ব্যালট ডিজাইনে বিভ্রান্তি সৃষ্টি করে ভোট বাতিলের অভিযোগ তুলে ফল পুনর্গণনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী জোটের প্রার্থী মামুনুল হক। তিনি দাবি করেন, এসব অনিয়মের কারণে তার আসনে ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং পুনর্গণনা হলে ফল উল্টে যেতে পারে।
