
‘বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার যোগ্য কেবল মেসি’
এবারের বিশ্বকাপে একের পর এক জাদুকরী নৈপুণ্যে ফুটবল বিশ্বকে অবাক করে দিচ্ছেন লিওনেল মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে এই আর্জেন্টাইন মহাতারকা কেবল নিজেদের দলের নকআউট পর্বই নিশ্চিত করেননি, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কীর্তিটি নিজের নামে করে নিয়েছেন।

