
চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানে মুখোমুখি ছাত্রদল-শিবির, ধাক্কাধাক্কি ও হাতাহাতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা র্যালিকে কেন্দ্র করে মুখোমুখি হয়েছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে
