
কালিয়াকৈরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ২০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুয়ারচালা বারেক মার্কেট এলাকায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।



