
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৫ এপ্রিল
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৫ এপ্রিল ধার্য করেছেন আদালত। সোমবার (৯ মার্চ) বেলা আড়াটায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠনের নতুন এ দিন ধার্য করেন।























