
সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
