
প্রথম ওয়েব সিরিজেই নজর কেড়েছেন সানজিদা তাসনিম
এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী সানজিদা তাসনিম। র্যাম্প মডেলিং থেকে অভিনয়ে এসে ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করছেন। শিহাব শাহীন পরিচালিত চরকির আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছেন।
