
এনসিএলে রাজ্জাকের নতুন অধ্যায়, বাদ পড়লেন সৈয়দ রাসেল
নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আব্দুর রাজ্জাক। এনসিএলের কোচ হিসেবে নতুন অভিযাত্রার দুয়ারে দাঁড়িয়ে বাঁহাতি এ স্পিনার। তার সঙ্গে থাকছেন আরো অনেকে। শুধু রাজ্জাকই নন- সাবেক তারকা ক্রিকেটারদের পদচারণায় এনসিএলের কোচিং প্যানেল যেন মুখরিত হতে যাচ্ছে।

