
ইনডোর অ্যাথলেটিকসে পারলেন না ইমরানুর
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর রহমান। সেমিফাইনালে তৃতীয় হয়ে প্রতিযোগিতায় মিশন শেষ করলেন বাংলাদেশের দ্রুততম মানব। আজ চীনের তিয়ানজিনে ৬০ মিটার স্প্রিন্টের প্রথম সেমিফাইনালে তৃতীয় হওয়ায় ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে যান ইমরানুর।


