
জোড়া এনকাউন্টার ঘিরে বিতর্কের ঝড়
উত্তরপ্রদেশ ও আসামের মডেলে কি ‘এনকাউন্টার রাজ্য’ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গে অপরাধ দমনের নামে কি উত্তরপ্রদেশ বা আসামের ‘এনকাউন্টার’ মডেল অনুসরণ করা হচ্ছে? মঙ্গলবার একই দিনে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে পুলিশের গুলিতে দুই অভিযুক্তের মৃত্যুর পর এই প্রশ্নই এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় চর্চার
