
এমসি কলেজের একটি ব্লক এখন 'শহীদ ওসমান হাদি হল'
সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লক, শহীদ ওসমান হাদি হল নামে নামকরণ করা হয়েছে। ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এ নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়। এমসি কলেজের আবাসিক ছাত্র, ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের মুখ্য সম্পাদক লবীব আহমদ সোমবার এ তথ্য জানান।
