
শেষ বিদায়ে বন্ধু’র নতুন নেতৃত্বে কামরুল ও মাজহারুল
করোনা মহামারির ভয়াবহ সময়ে ২০২০ সালের ৮ এপ্রিল ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সে সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন-কাফনে যখন স্বজনরাও এগিয়ে আসতে ভয় পেতেন, তখন সংগঠনের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে লাশের গোসল ও দাফনের দায়িত্ব পালন করেন।




