
চারজনকে মৃত্যদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, হাইকোর্টে খালাস ২, যাবজ্জীবন ২
শরীয়তপুরের জাজিরার আলোচিত পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে দুজনকে খালাস এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করে।













