
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোডে বিআরটিসি কাউন্টারের পেছনে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. কামরুল হাসান টুটুল (৩২)। পেশায় তিনি মালবাহী ট্রলির চালক। তিনি শেরপুর জেলার সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের দলিল লেখক মো. শুরুজ্জামানের ছেলে।

