গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ
চট্টগ্রামে জুলাই গ্রাফিতি ইস্যুতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনা কেন্দ্র করে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি ইস্যুতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনা কেন্দ্র করে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও বিক্ষোভে উত্তাপ ছড়ায় সিটি কর্পোরেশন ও আশপাশের এলাকায়। রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, সারা দেশে আন্দোলনের সময় দেয়ালে আঁকা ও লেখা বিভিন্ন গ্রাফিতি সংগ্রহ করা হচ্ছে। এসব গ্রাফিতি নিয়ে শিগগিরই একটি বিশেষ সংস্করণ প্রকাশ করা হবে বলে তিনি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা
এই গ্রাফিতি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা ভবিষ্যত প্রজন্মকে স্মরণ করিয়ে দিবে। আমাদের দায়িত্ব হবে তরুনদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং একইসঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা।