
আদাবরে বাড়ি দখল চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় দেশি অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিকের স্বজনরা। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে হামলাকারীরা বাড়িটির মূল ফটকে চাপাতি ও রামদা দিয়ে কোপায়।
