বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত
ছবি: সংগৃহীত।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএস) প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত বিশ্বের নয়টি দেশের কাছে আনুমানিক ১২,১৮৭টি পারমাণবিক ওয়ারহেড বা অস্ত্র মজুত রয়েছে। পারমাণবিক শক্তির এই প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে সবার শীর্ষে রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
Amardesh_atomic_

তালিকার শীর্ষস্থানে থাকা রাশিয়ার মোট পারমাণবিক অস্ত্রের পরিমাণ ৫,৪২০টি। এর মধ্যে ১,৭৯৬টি মোতায়েনকৃত কৌশলগত, ২,৬০৪টি রিজার্ভ এবং ১,০২০টি অস্ত্র অবসরের যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ৫,০৪২টি ওয়ারহেড নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভান্ডারে ১,৬৭০টি মোতায়েনকৃত কৌশলগত, ১,৯৩০টি রিজার্ভ এবং ১,৩৪২টি অবহেলিত বা অবসরপ্রাপ্ত ওয়ারহেড রয়েছে।

এশিয়ার পরাশক্তি চীন ৬২০টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সের রয়েছে ৩৭০টি এবং যুক্তরাজ্যের রয়েছে ২২৫টি ওয়ারহেড। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের হাতে রয়েছে যথাক্রমে ১৯০টি এবং ১৭০টি পারমাণবিক অস্ত্র।

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ইসরায়েলের দখলে রয়েছে ৯০টি ওয়ারহেড। আর তালিকার সবচেয়ে নিচে থাকা উত্তর কোরিয়ার কাছে বর্তমানে আনুমানিক ৬০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে এই পারমাণবিক অস্ত্রগুলোর মজুদ ও রক্ষণাবেক্ষণ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আলজাজিরা, ডয়েচে ভেলে

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...