
চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস জেলহাজতে
আত্মগোপনে থাকা চাঁদপুর শহরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শনিবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করে সদর মডেল থানা পুলিশ। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত কর























