
দিনে প্রশাসনের লোক দেখানো অভিযান, রাতে টপ সয়েল কাটার হিড়িক
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় অনেক জমির মালিক বিদেশে থাকায় তাদের জমি দেখভাল করেন কেয়ারটেকার বা বর্গাচাষিরা। তারা অনেক সময় ‘ফসল ভালো হচ্ছে না’—এমন অজুহাতে ফসলি জমির দেড় থেকে দুই ফুট গভীর টপ সয়েল মাটি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।
