
কর্ণফুলী টানেলের আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ: সংসদে সড়কমন্ত্রী
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতি মাসে যে পরিমাণ টাকা আয় হয়, তার দ্বিগুণ ব্যয় হয় পরিচালনা ও রক্ষণাবেক্ষণে। টোল থেকে প্রতি মাসে গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা আয় হয়। অপরদিকে ব্যয় হয় ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে টানেলের ভেতরে সার্বক্ষণিক বিদ্যুৎ



