
ডিজাবের সভাপতি আলমগীর ও সম্পাদক মাসুম
প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন- ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই-এর জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন।
