চমক দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ : ডুলি
বাংলাদেশ ফুটবল দল আর আগের মতো নেই, পুরোপুরি বদলে গেছে। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে জানে লাল-সবুজের জার্সিধারীরা। সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্বে সেই প্রমাণ দিয়ে রেখেছেন হামজা-শমিতরা।

বিশ্বকাপ না খেললেও ফুটবলের উন্মাদনায় ভেসে যেতে পারে যে দেশটি—তার নাম হলো বাংলাদেশ। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি কিংবা স্পেনের মতো দলের পতাকা উড়িয়ে আর জার্সি পরে বাংলাদেশের কোটি মানুষ যেভাবে বিশ্বকাপ উদযাপন করল, সেটি দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হঠাৎ চমক হয়ে এলেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। সেখানে নতুন কোচকে পরিচয় করিয়ে দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশকে নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন ৬৫ বছর বয়সি কোচ ডুলি।