
নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।




