
ফল আমদানির এলসি মার্জিন প্রত্যাহার
ফল আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংক-গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির এলসির নগদ মার্জিনের হার নির্ধারণ করা যাবে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। বাংলা







