
খেলা গান আড্ডায় আমার দেশ পরিবারের প্রাণোচ্ছল দিন
নবযাত্রার এক বছর পেরোনোর পর প্রথমবারের মতো গতকাল আমার দেশ পরিবার পালন করে ‘ফ্যামিলি ডে’। কেরানীগঞ্জের আটিবাজারের শ্যামল বাংলা রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন। র্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে দিনটি হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয়।

