
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার
বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ খ্যাত কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন সম্মাননা ও পুরস্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তরিত হয়েছে। বরেণ্য এই অভিনেতার জন্মদিন (৪ সেপ্টেম্বর) উপলক্ষে ৩ সেপ্টেম্বর সংস্থাটির মহাপরিচালক ম. জাভেদ ইকবালের নিকট এসব স্মারক আনুষ্ঠানিকভাবে হ

