
বোয়ালমারীতে সর্বহারা পার্টির নামে ছয় শিক্ষকের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি
ফরিদপুরের বোয়ালমারীতে একটি কলেজের একের পর এক শিক্ষককে ফোন দিয়ে ‘সর্বহারা পার্টি’র পরিচয়ে চাঁদা দাবি এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। টাকা না দিলে শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের ওপর ভয়াবহ হামলার ভয় দেখিয়েও অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।
