
আড়াল ভেঙে ক্যামেরায় ফিরছেন বুবলী
মাতৃত্বের কারণে নিজেকে অনেকটাই আড়াল করে রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব বেশি দেখা যায়নি তাকে। এমনকি ঈদে মুক্তি পাওয়া নিজের সিনেমাগুলোর প্রচারণাতেও অংশ নেননি এই অভিনেত্রী।







