
ছুটির গল্পে শহীদুজ্জামান সেলিম দম্পতি
ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষরও করেন।

