
আসছে পারিবারিক গল্পের নতুন নাটক
একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হলো বিশেষ ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’। রাজধানীর অদূরে মুন্সীগঞ্জের লৌহজং থানার হলদিযা বাজারের সুইচগেট সংলগ্ন বাদশার বাড়িতে ধারাবাহিক এই নাটকটির শুটিং গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে।


